ওজন কমানোর কথা ভাবেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু শুরু করলেই আসে সমস্যা। কখনো ক্র্যাশ ডায়েট, কখনো অতিরিক্ত জিম কিছুদিন পরই ক্লান্তি, বিরক্তি আর হাল ছেড়ে দেয়া। ঠিক এই জায়গাতেই ভিন্ন কথা বলছেন ফিটনেস কোচ ড্যান গো। তার মতে, ওজন কমানো মানে কড়াকড়ি নয়, বরং এমন একটি রুটিন তৈরি করা, যা নিজে নিজেই কাজ করে। ড্যান গো জানান সঠিক একটি দৈনন্দিন রুটিন খুবই গুরুত্বপূর্ণ, যা ঠিকভাবে মেনে চললে ৯০ দিনে ২০ থেকে ৩০ পাউন্ড (প্রায় ৯–১৩ কেজি) ওজন কমানো সম্ভব। এই পরিকল্পনায় নেই চরম ডায়েট বা অসম্ভব ব্যায়াম আছে বাস্তবসম্মত অভ্যাস।সকাল শুরু হোক সঠিকভাবেদিনের শুরুতেই কফির আগে এক গ্লাস পানি পান করার পরামর্শ দেন তিনি। চাইলে ইলেক্ট্রোলাইটস ও ৫ গ্রাম ক্রিয়েটিন যোগ করা যেতে পারে। ক্যাফেইন নেওয়ার আগে ৬০ থেকে ৯০ মিনিট অপেক্ষা করলে সারাদিন এনার্জি স্থির থাকে।সঙ্গে ৫–১০ মিনিট মেডিটেশন যা মন শান্ত রাখে এবং অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমায়।প্রথম খাবার: প্রোটিন আগেঘুম থেকে ওঠার ১ থেকে ২ ঘণ্টার মধ্যে প্রথম খাবার। এখানে মূল নিয়ম একটাই প্রোটিন আগে।ড্যান গো তিনটি পরামর্শ দিয়েছেন। এগুলো হলো :লেভেল ১: প্রোটিন শেক ও ফললেভেল ২: গ্রিক দই, প্রোটিন পাউডার, বেরি ও চিয়া সিডলেভেল ৩: ডিম, ডিমের সাদা অংশ, সাওয়ারডো ব্রেড ও সবজিএই খাবারগুলো ক্ষুধা কমায়, শক্তি বাড়ায় এবং ফ্যাট লস স্থির রাখে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার Read more

শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা
শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং Read more

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিন (৪৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে নবীনগর উপজেলার কাজল্লা গ্রাম Read more

আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ
আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আজ সেই ঐতিহাসিক ১৬ই জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন