বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এই ফেয়ার চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত।আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই হজ ও ওমরাহ ফেয়ার উদ্বোধন করেন।অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হাব সমন্বয় করে কাজ করছে। এ কারণে গত হজের মৌসুমে কোনো হজ যাত্রী অভিযোগ করেননি। ২০২৬ সালে হজ সুষ্ঠু করতে মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে।উপদেষ্টা বলেন, বাংলাদেশের হাজিরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নয়। আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন বাংলাদেশের মানুষ যেসব খায় বা অভ্যস্ত তা যেন তারা সরবরাহ করে। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে পানি সংকট রয়েছে। সেখানে মিনারেল ওয়াটার দিয়ে ওজু করতে হয়েছে। মিনায় ঘুমানোর জন্য যেসব বিছানা দেওয়া হয় সেগুলোতে চিত হয়ে ঘুমানোর উপায় থাকে না। এর বাইরে আরও যত ধরনের সমস্যা হয় সেগুলো আমাদের জানালে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার সমাধানের চেষ্টা করবো।হাবের মহাসচিব ফরিদ আহমেদ বলেন, এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী- বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে। এখন জবাবের অপেক্ষায় আছি।উদ্বোধনী অনুষ্ঠানে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এইটএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই
ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই

সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস Read more

প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবার দেখলেন সাবেক নারী কাউন্সিলর
প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবার দেখলেন  সাবেক নারী কাউন্সিলর

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবারের মতো দেখলেন কক্সবাজার পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি। বুধবার (১৩ Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী Read more

সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির
মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির

বরগুনার আমতলীতে মাদ্রাসার দাওয়াত ছাড়া আয়োজিত খাবার খেয়ে ও নষ্ট করার ঘটনায় বিএনপির গুলিশাখালী ইউনিয়ন সদস্য ও ৯ নং ওয়ার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন