মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত। ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ছাড়পত্র পেয়েছেশরীরের ৪৫ শতাংশই পোড়া। দুই হাত, পেট ও পেছনের অংশে মারাত্মক ক্ষত। ছোট্ট শরীরে ৩৬ বার অস্ত্রোপচার করেছেন চিকিৎসক! এর মধ্যে আটবার চামড়া প্রতিস্থাপন। তবু হার মানেনি। চিকিৎসকদের কাছেও বিস্ময়ের আরেক নাম নাভিদ নওয়াজ দীপ্ত! রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ৯৭ দিন পর যবনিকা এক যন্ত্রণাকর অধ্যায়ের। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দীপ্তর ছুটি মিলল অবশেষে। মৃত্যুর দুয়ার থেকে ফেরা সপ্তম শ্রেণির এই লড়াকু শিক্ষার্থী বাসায় ফিরেছে গতকাল সোমবার।তবে যে স্কুল মাঠে সহপাঠীর সঙ্গে খেলায় মেতে থাকত দীপ্ত, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নাম শুনতেই চুপসে যাচ্ছে সে। বিমান দুর্ঘটনার তিন মাস পার হলেও দীপ্তর মুখে এখনও ভীতির ছাপ। দীপ্ত তার বাবাকে বলেছে, ‘আর ওই স্কুলে যেতে চাই না।’হাসপাতাল থেকে যখন ছাড়পত্র নিচ্ছেন, তখনও দীপ্তর বাবা মিজানুর রহমানের ভেজাচোখ। বললেন, ‘সেদিন যখন হাসপাতালে ছেলেকে প্রথম দেখি, মনে হয়েছিল আর ফিরে পাব না। চিকিৎসকদের পরিশ্রম, সবার দোয়া আর আল্লাহর রহমতে আজ তাকে কোলে নিতে পেরেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। প্রতিটা রাত ছিল নির্ঘুম। ড্রেসিংয়ের সময় ছেলের চিৎকার, ব্যথার যন্ত্রণার অধ্যায়টা আপাতত শেষ হলো। আমরা যদি মা-বাবা না হতাম, হয়তো এই সময়টা পার করা সম্ভব হতো না। তিন মাসেরও বেশি সময় হাসপাতালের সেই প্রতিদিনের ভয়, উদ্বেগ আর যন্ত্রণার স্মৃতি এখনও তাড়া করে ফিরছে।’দীপ্ত এখন অনেকটা সুস্থ। চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে চলাফেরা শুরু করেছে। তবে স্কুলের নাম শুনলেই ভয় পেয়ে যায় সে। তার বাবার ভাষায়– আমরা ওকে অনেক মনস্তাত্ত্বিক পরামর্শ দিচ্ছি। তার পড়াশোনা তো আর বন্ধ রাখা যাবে না। তাই  এখন আশপাশের কোনো স্কুলে ভর্তি করানোর চিন্তা করছি।দীপ্তর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দীপ্তর বেঁচে থাকার ইচ্ছাশক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। সে এখন সুস্থ। এই মুহূর্তটা আমাদের জন্য আনন্দের।  দীপ্তর চিকিৎসায় যুক্ত ছিলেন ডা. মারুফুল ইসলামও। তিনি বলেন, তাকে বাঁচাতে আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। তিন দফায় ভেবেছিলাম, হয়তো আর পারব না। দুবার পরিবারকেও খারাপ খবর দেওয়ার প্রস্তুতি নিতে হয়েছিল। কিন্তু অলৌকিকভাবে ফিরে এসেছে সে। ৩৬ বার অস্ত্রোপচার করতে হয়েছে। ২২ দিন আইসিইউতে, ১০ দিন লাইফ সাপোর্টে ছিল। এরপর আরও ৭৫ দিন লড়েছে হাসপাতালের বিভিন্ন ইউনিটে।    সেই আতঙ্কের দিনগুলো মনে করে দীপ্তর মা মিতু নেওয়াজ বলেন, দুর্ঘটনার দিন দুপুরে ওকে ফোন দিয়েও পাইনি। হঠাৎ ছোট মেয়ে নায়রা কাঁদতে কাঁদতে বলে, ‘আম্মু, ভাইয়ার ক্লাসে প্লেন ক্রাশ হয়েছে।’ ছুটে গিয়েছিলাম স্কুলে। এরপর সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া। আজ আমার ছেলে আমার সামনে– এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। দগ্ধের দুঃসহ ব্যথা, ৩৬টি অস্ত্রোপচার, হাসপাতালের ঠান্ডা ঘর, মনোবল হারানো মুহূর্ত– সব কিছু পেছনে ফেলে এখন দীপ্ত নতুন জীবনের পথে হাঁটছে।২১ জুলাইয়ের দুপুরটা এখনও ভুলতে পারেন না কেউ। উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুলের পাশে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয় ৫৭ জন। এখন পর্যন্ত ৩৬ জন মারা গেছেন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

চবি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ২৫
চবি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ২৫

এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে আবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপাচার্য অধ্যাপক Read more

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন