দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরে একই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।  সকালে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক সাথে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দীর্ঘ তিন যুগ পর এমন দৃশ্য দেখল দেশবাসী।শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদধারীর একসঙ্গে কাতারবন্দি হয়ে ঈদের নামাজের দৃশ্য দেখল আগত মুসল্লিরা।১৯৯০ সালের পর থেকে এমন দৃশ্য আর দেখা যায়নি। এর পেছনে রয়েছে একটি বাস্তব কারণ।  ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দেশের প্রধান দুই দলের নারী নেত্রী। যার ফলে ধর্মীয় বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের সুযোগ হয়নি। যে কারণে দীর্ঘ সময় ধরে এই প্রতীকী দৃশ্যটি অনুপস্থিত ছিল জাতীয় পরিসরে।এবার সেই প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে।  রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদধারীর একসঙ্গে কাতারবন্দি হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করতে দেখা গেল। এদিকে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এর আগে ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহমুখী হন। কঠোর নিরাপত্তার মধ্যে জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা। অন্যদিকে মৎস্য ভবন এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত থেকেও সারিবদ্ধভাবে মানুষ ঈদগাহ ময়দানে ঢুকতে দেখা যায়। ক্রমেই ঈদগাহ ময়দান ভরে ওঠে মুসল্লিদের পদচারণায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল সাড়ে Read more

রাজস্ব ফাঁকি: এনবিআরের অভিযানে ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা
রাজস্ব ফাঁকি: এনবিআরের অভিযানে ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা

জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দফতর এবং Read more

খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা Read more

সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না
সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বাঁধঘাট থেকে ছোটবগী বাজার পর্যন্ত ৯ হাজার ৭০০ মিটার সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ দশ Read more

জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় দুই নাগরিক তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় তাদেরসহ মোট ৯ জনের নামে মামলা Read more

টাঙ্গাইলে মব ভায়োলেন্সের শঙ্কায় কমছে কোরবানি! 
টাঙ্গাইলে মব ভায়োলেন্সের শঙ্কায় কমছে কোরবানি! 

জেলায় উদ্বৃত্ত ২৫ হাজার পশু, দাম সহনীয় থাকার আশা; পুলিশের কড়া নজরদারিটাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারি হিসেবে প্রয়োজনের তুলনায় ২৫ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন