গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দল গঠন থেকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দেশবাসীকে অবহিত করতে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান। নাহিদ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সকলের দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে নতুন, সৎ ও যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা উপহার দিতে চাই। নভেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় আমরা প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেবো। আমরা অল্প সময়ে মানুষের থেকে যে সাড়া পেয়েছি, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও আশাবাদ জানান তিনি। ভিডিওবার্তায় নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ বলেন, এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দ চাইলেও কমিশন দেয়নি। তাই তাদের সঙ্গে আমাদের এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অভিনন্দন জানাই। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাবো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু কাজ করেছে, Read more

মেঘনায় ডুবে গেছে ৬টি বাল্কহেড
মেঘনায় ডুবে গেছে ৬টি বাল্কহেড

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ৬টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও Read more

চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

“সাংবাদিকতা আজ আর সুশীল সমাজের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি পৌঁছে গেছে কিছু অপরিপক্ক, অজ্ঞ ও মানহীন ব্যক্তির করায়ত্তে। একশ্রেণির লোক Read more

ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন