চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই দ্বীপটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।দ্বীপজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শক্তিশালী এই ঝড় “বিধ্বংসী ও প্রাণঘাতী” পরিস্থিতি তৈরি করতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসা মেলিসা এখন সর্বোচ্চ স্তরের ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়। ক্রমেই এর গতি বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে এটি জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানবে।জ্যামাইকার পাশাপাশি হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও এই ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়টির অগ্রগতি ধীরগতির হওয়ায় দীর্ঘসময় ধরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। আর এটি মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার বিচারে মেলিসা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে, এটি ১৮৫১ সালে রেকর্ড শুরুর পর থেকে জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হবে বলে জানিয়েছে বিবিসির অংশীদার সিবিএস।এদিকে জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যায় এনএইচসি জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত “মারাত্মক ও প্রাণঘাতী বাতাস, বন্যা এবং জলোচ্ছ্বাস” জ্যামাইকায় তাণ্ডব চালাতে পারে। সংস্থাটির তথ্যমতে, তখন ঝড়টির অবস্থান ছিল রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩৩ কিলোমিটার দূরে এবং এটি ঘণ্টায় মাত্র ৬ কিলোমিটার বেগে পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান সতর্ক করে বলেন, “মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই কেউ যেন ঘরের বাইরে না যায়”। তিনি আরও বলেন, “ঝড়ের কেন্দ্র অতিক্রমের সময় বাইরে বের হবেন না। খুব দ্রুত গতিতে পুরো দ্বীপ পেরিয়ে যাবে মেলিসা।”সংস্থাটির হিসাব অনুযায়ী, আগামী চার দিনে জ্যামাইকায় প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।এদিকে পরিস্থিতি মোকাবিলায় জ্যামাইকা সরকার রাজধানী কিংস্টনের কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন বিবিসিকে বলেন, “আমরা এমন ঝড় আগে কখনো দেখিনি। পুরো অক্টোবরজুড়ে বৃষ্টি হয়েছে, ফলে মাটি এখন ভিজে ও দুর্বল। এর সঙ্গে মেলিসার ভারী বৃষ্টি যুক্ত হলে ভয়াবহ বন্যা ও ভূমিধস হবে।”তিনি জানান, “দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র সক্রিয় করা হয়েছে এবং সেখানে সবাই বিনামূল্যে থাকতে পারবেন।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ৪২৫ জন হাসপাতালে Read more

টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা
টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা

গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে Read more

রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত Read more

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল Read more

বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩
বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে ও ছেলে এসিডে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন