পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার কালীগঞ্জ প্রধানাবাদ এলাকায় অবস্থিত শাহনেওয়াজ ফিলিং স্টেশনে একাধিক গ্রাহক এমন অভিযোগ করেন।ভুক্তভোগী হাসান আলী জানান, তিনি একটি ড্রামে ডিজেল সংগ্রহ করেন। কিন্তু ড্রামটি ২১৬ লিটার ধারণক্ষমতাসম্পন্ন  হলেও সেটিতে ২২৬ লিটার তেল পরিমাপ দেখায়। সন্দেহ হলে কর্তব্যরত কর্মচারী ও ম্যানেজার এর মাধ্যমে পুনরায় পরিমাপ করা হলে গরমিল দেখা দেয়। পরে মেশিন রিসেট দিয়ে তেল নিলে ২১৬ লিটারে ড্রাম পূরণ হয় বলে জানান।একই সময় অপর গ্রাহক আবু নাঈম লিটন ৬০ টাকার পেট্রোল সংগ্রহ করলে পরিমাপে সন্দেহ প্রকাশ করেন। পরে মেশিন রিসেট দিয়ে তেল নিলে পরিমাণে বেড়ে যায় বলে জানান।ম্যানেজার দিবাকর প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন যে এক টাকার তেল কম দেওয়া হয়েছিল এবং একে কর্মচারীদের গাফিলতি বলে দায় দেন।যদিও ভুক্তভোগী লিটন দাবি করেন, ১ টাকা নয় বরং আরো বেশি টাকার তেল কম দেওয়া হয় প্রথমে।আরেক ভুক্তভোগী দিজেন্দ্রনাথ রায় বলেন, “দুই লিটার ডিজেল নেওয়ার সময় পরিমাপে কম দেওয়া হয়। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।” মুঠোফোনে যোগাযোগ করলে ফিলিং স্টেশনের মালিক শাহনেওয়াজ জানান, “আমি এ বিষয়ে জানি না। কর্তব্যরত ম্যানেজার ও কর্মচারীরা ভালো জানে।”এইদিকে ফিলিং স্টেশনগুলোতে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বছরের পর বছর এভাবেই ভোক্তারা প্রতারিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, ফিলিং স্টেশনটি সঠিক পরিমাপ নিশ্চিত না করলে তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ বলেন, স্থানীয় প্রশাসন বিষয়টি মনিটরিং করবে। আমি ইউএনওকে জানাবো। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমি ট্রেনিং এ আছি। এখান থেকে ফিরে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।উল্লেখ্য, পরিমাপে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইড হয়ে হজ পালনের সুযোগ
গাইড হয়ে হজ পালনের সুযোগ

২০২৬ সালে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হতে প্রার্থীকে ন্যূনতম একবার Read more

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন