গত প্রায় ২০ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। বুধবার রাজা চার্লসের সঙ্গে চা পান করেছেন তিনি। এই সাক্ষাৎ বাবা ও ছেলের বহুল আলোচিত বিরোধ নিরসনের প্রথম পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ডিউক অব স্যাসেক্স প্রিন্স হ্যারি সর্বশেষ তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এর কিছুদিন পরই রাজা অজ্ঞাত এক ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল।বুধবার লন্ডনের ক্ল্যারেন্স হাউসে ৭৬ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ছেলের সঙ্গে একান্তে চা পান করেছেন বলে বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে। ৪০ বছর বয়সী হ্যারি সাক্ষাৎ শেষে সরাসরি লন্ডনের ইনভিক্টাস গেমসের এক অনুষ্ঠানে যান। সেখানে এক সাংবাদিক তার বাবার বিষয়ে জানতে চাইলে প্রিন্স হ্যারি বলেন, ‘‘হ্যাঁ, তিনি ভালো আছেন, ধন্যবাদ।’’কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সোমবার ব্রিটেনে আসেন হ্যারি। পরে বুধবার সকালে একটি গবেষণা কেন্দ্র পরিদর্শনে যান তিনি। ওই গবেষণা কেন্দ্রটি বিস্ফোরণে আহতদের উন্নত চিকিৎসার কাজ করে।২০২০ সালে হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চলে যান। বর্তমানে দুই সন্তানকে নিয়ে থাকেন এই দম্পতি। তখন থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, টেলিভিশন ডকুমেন্টারি ও হ্যারির আত্মজীবনী স্পেয়ারের মাধ্যমে রাজপরিবার এবং রাজতন্ত্রের কঠোর সমালোচনা করে আসছেন তারা।হ্যারি বিশেষ করে তার বাবা চার্লস এবং বড় ভাই ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের তীব্র সমালোচনা করেন। এই সমালোচনার জেরে রাজ পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক একেবারে ভেঙে যায়।তবে গত মে মাসে ব্রিটিশ সরকারের সঙ্গে নিরাপত্তা বিষয়ক এক মামলায় হেরে যাওয়ার পর হ্যারি বলেছিলেন, তিনি রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা পোষণ করেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, বই লেখার জন্য আমার পরিবারের কিছু সদস্য আমাকে কখনও ক্ষমা করবে না। অনেক কিছুর জন্যই তারা আমাকে ক্ষমা করবে না। কিন্তু জানেন… আমি পরিবারের সঙ্গে পুনর্মিলন চাই। আর লড়াই চালিয়ে যাওয়ার কোনও মানে নেই। জীবন অমূল্য।ডিউক অব সাসেক্স বলেন, ‘‘আমি জানি না আমার বাবা আর কতদিন বাঁচবেন। নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে তিনি আমার সঙ্গে কথা বলছেন না। তবে পরিবারের সঙ্গে পুনর্মিল ভালোই হবে।’’ব্রিটেন সফরের আগে বাকিংহাম প্যালেস এবং হ্যারির প্রতিনিধিরা রাজা ও ছেলের সাক্ষাৎ হবে কি না সে বিষয়ে কিছুই জানায়নি। তবে গত জুলাইয়ে চার্লসের যোগাযোগ টিমের প্রধানের সঙ্গে হ্যারির গণমাধ্যম প্রতিনিধিদের লন্ডনে গোপন বৈঠকের ছবি প্রকাশিত হয়। তখন এই বৈঠককে দেশটির সংবাদমাধ্যমে বাবা-ছেলের সম্ভাব্য পুনর্মিলনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়।ইতিহাসবিদ ও লেখক অ্যান্থনি সেলডন বলেন, তাদের সম্পর্ক মেরামত রাজতন্ত্র এবং চার্লস ও হ্যারির ব্যক্তিগত জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়টার্সকে তিনি বলেন, ‘‘রাজা রাজাই। কিন্তু তিনি একইসঙ্গে একজন মানুষ এবং স্নেহশীল পিতা।‘‘আমি মনে করি, এই বিরোধ দুজনের জন্যই অনেক যন্ত্রণার কারণ হয়েছে। তাই এটি যদি এই মুহূর্তে কিংবা ভবিষ্যতেও আংশিক নিরাময় করা যায়, তাহলে সেটাই সবচেয়ে ভালো।’’সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ জুন) সকাল Read more

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ

লক্ষ্মীপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার মাস্টারের পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি Read more

চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি
চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি

ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন ১৫ বছর একই কর্মস্থলে থেকে তার গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন বিলাসবহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন