কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।সিপিডির গবেষণা বলছে, এর মধ্যে প্রায় ৫০ শতাংশ হারিয়েছে করপোরেট কর ফাঁকির কারণে। ২০২৩ সালে করপোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়াবে প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা।সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিপিডি। অনুষ্ঠানে ‘করপোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।সংবাদ ব্রিফিংয়ে আলোচনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ।গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে, ২০১২ সালে ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে তা ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায় পৌঁছায়।  সিপিডি বলছে, উচ্চ করহার, দুর্বল নজরদারি, জটিল আইন-কানুন ও কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ।খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। এলডিসি উত্তরণের পর বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে কর ফাঁকি ও কর পরিহারের ঝুঁকিও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিপিডি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে।তিনি আরও বলেন, কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও কর ছাড়ের কারণে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় দেয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ বন্ধ করা উচিত। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলে তার মত।বাংলাদেশের প্রণোদনা কাঠামো পরিপূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় তৈরি বলে অভিযোগ করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এই কাঠামো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও কর ছাড়ের কারণে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় দেয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ বন্ধ করা উচিত।বাংলাদেশের প্রণোদনা কাঠামো পরিপূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় তৈরি বলে অভিযোগ করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এই কাঠামো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু Read more

রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের পশ্চিম বলিপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত দুইটার দিকে Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের Read more

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ৪ জেলের মুক্তি
মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ৪ জেলের মুক্তি

মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চার জেলে। এতে তাদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন