চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত এ ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে আজ ২৩ জুন (সোমবার)।ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।এর আগে গত ৪ জুন বিকাল ৫টার দিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। প্রথম দফায় ফল প্রকাশের ১১ দিন পর ১৫ জুন সংশোধিত ফলাফলের বিজ্ঞপ্তি সই করা হয়। যদিও তা প্রকাশ করা হয়েছে আরও সাতদিন পরে।এনটিআরসিএর ওয়েবসাইটে আজ প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মর্মে উল্লেখ রয়েছে।বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে বলা হয়, ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হননি। সেই প্রেক্ষিতে ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ডকপি যাচাইয়ে প্রতীয়মান হয় যে, কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত ফলাফলে ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল অন্তর্ভুক্ত হয়নি।‘পরে ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ডকপি ও সফট কপি যাচাই করে দেখা যায় যে, ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট ১১৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই প্রেক্ষিতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে (৬০৫২১+১১৩)=৬০৬৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

গত প্রায় ২০ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। বুধবার রাজা চার্লসের সঙ্গে চা Read more

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’
‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) Read more

আমতলীতে ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ
আমতলীতে ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ করেছে Read more

নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ
নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে Read more

চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  
চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  

পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন