দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময় দেশে ফিরে খালি পায়ে মাতৃভূমি’র মাটি স্পর্শ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর থেকে প্রয়োজনীয় কাজ সেরে যখন তারেক রহমান বাইরে আসেন তখন রাস্তার পাশে সারি সারি গাঁদা ফুলে সজ্জিত ছোট্ট বাগান দেখে মন হয়তো আঁকুপাঁকু করছিল তার।তাৎক্ষনিক পাদুকা খুলে তারেক রহমান পা রাখেন সবুজ ঘাসে। হাতে নিলেন এক মুঠো মাটি। তার চোখে মুখে তখন বয়ে যাচ্ছিল যেন আনন্দের ঝর্ণাধারা!অপেক্ষা তখনই ভীষণ আনন্দের, যদি হয় জমকালো প্রত্যাবর্তন। অপেক্ষা তখনই হয় প্রবল সতেজ, যদি জনস্রোতের ভিড়ে হারিয়ে যাওয়া যায়। পায়ের তলে, হাতের মুঠোয় মাটির স্পর্শ লাগে। দেশের মাটি ও মানুষ তখন হয়তো আপনাকে বলে দেয়, অপেক্ষা শুদ্ধতম ভালোবাসার প্রকাশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু Read more

বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর Read more

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু
আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন