প্রায় ১৫ বছর পর সরাসরি পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সার্বিক দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে। এই প্ল্যাটফর্মে কোনো বিষয় বাদ থাকে না, সব আলোচনা হয়। অগ্রগতি কী আছে, কী করার আছে বা যায়, কী কী দেওয়ার আছে বা নেওয়া যায় সবই আলোচনায় টেবিলে থাকবে। মোটা দাগে বাণিজ্য, বিনিয়োগ, কানেকটিভিটি, বিশেষ করে আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।এছাড়া, সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিব। এছাড়া, অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় ২০০৫ সালে। দীর্ঘদিনের জট খোলার পর আশা করা হচ্ছে, এবারের আলোচনায় পরবর্তী অর্থনৈতিক কমিশনের বৈঠক নিয়ে কথা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এফওসি বৈঠকে নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি না থাকলেও, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিন পর এমন বৈঠক অনুষ্ঠিত হওয়ায় আলোচনা বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ইসলামাবাদ চায় ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে। বিশেষ করে পাকিস্তান থেকে প্রতিযোগিতামূলক দামে তুলাসহ বিভিন্ন পণ্য রফতানির আগ্রহ রয়েছে তাদের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১
সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১

নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ Read more

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন
নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন

নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।জেলা Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

ঈদের স্পেশাল শির খুরমা
ঈদের স্পেশাল শির খুরমা

নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি Read more

আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হাওয়া মটরস মালিক এবং আওয়ামীলীগের দোসর আব্দুর রহিম তালুকদার ও তার বাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন