ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ রবিববার, ১৩ জুলাই ২০২৫ ইংরেজি, ২৯ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৭ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৫৪ মিনিট।জোহর- ১২:০৮ মিনিট।আসর- ৪:৪৩ মিনিট।মাগরিব- ৬:৫৩ মিনিট।ইশা- ৮:১৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৫০ মিনিট।আজ সূর্যোদয়- ৫:১৯ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

শ্রীপুরে র‍্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ, ১৪ জন গ্রেফতার
শ্রীপুরে র‍্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ, ১৪ জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‍্যাবের গাড়ি আটকে রেখে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুইটি পৃথক মামলায় ১৪ জনকে গ্রেফতার করা Read more

আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রানের। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। আপাত দৃষ্টিতে দেখতে Read more

লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল
লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার Read more

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার স্টিমার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন