বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও গত দুই বছর ধরে এসএসসিতে পাসের হার শূন্য। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো উত্তোলন করা হচ্ছে।নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র চারজন শিক্ষার্থী। চারজনই ফেল করেছেন। ২০২৪ সালে এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় দুই শিক্ষার্থী, তারাও পাস করতে পারেননি। এবার অংশ নেয় চারজন, ফল একই সবাই ফেল।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।জানা গেছে, বিদ্যালয়টির একাডেমিক স্বীকৃতি পাওয়া যায় ২০১১ সালের জানুয়ারিতে। কাগজপত্র অনুযায়ী, এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৫ জন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। মাঠে গরু-ছাগল বাঁধা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো উত্তোলন হলেও শ্রেণিকক্ষে পাঠদান প্রায় নেই বললেই চলে।বিদ্যালয়টি প্রায় সময়ই তালাবদ্ধ থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, বিদ্যালয় কাগজে-কলমে চলছে, বাস্তবে নেই কোনো পড়াশোনা। তবে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ঠিকই উত্তোলন হচ্ছে।স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, স্কুলে ক্লাস হয় না বললেই চলে। মাসের পর মাস তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যে দু-একজন শিক্ষক আসলেও শিক্ষার্থীদের দেখা মেলে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, এবার চারজন পরীক্ষার্থী ছিল। কেউ পাস করেনি।উপজেলা শিক্ষা দপ্তর সূত্র জানায়, পরপর দুই বছর এসএসসিতে ফল শূন্য হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।এ বিষয়ে ডিমলা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, গত বছরও দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তারাও ফেল করে। এবার চারজন অংশ নেয়, তারাও উত্তীর্ণ হয়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে
এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পর এটি ব্যবহার করে জালিয়াতি ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিসা নিয়েও জালিয়াতি Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।এতে বরিশাল শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন