প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাযই একমত্র মাধ্যম। আল্লাহ বলেন “নিশ্চয়ই নামায পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিন বর্ণনা করেছেন।আজ সোমবার, ১২ মে ২০২৫ ইংরেজি, ২৯ বৈশাখ ১৪৩২ বাংলা, ১৩ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৫৫ মিনিট।জোহর- ১১:৫৮ মিনিট।আসর- ৪:৩২ মিনিট।মাগরিব- ৬:৩৬ মিনিট।ইশা- ৭:৫৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৩৩ মিনিট।আজ সূর্যোদয়- ৫:১৭ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশেরবিস্তারিত আসছে.....এফএস

ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা
ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। কিন্তু সম্প্রতি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের সাথে সম্পৃক্ত নন এমন কিছু Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’
৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’

সম্পতি বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, ডিয়েলা নাকি ‘গর্ভবতী’। শুধু Read more

স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ Read more

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন