অবশেষে ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করল নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।এ ঘটনায় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। ফাতেমা বেগমের বাড়ি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকায়।এর আগে রবিবার দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির এই ঘটনা ঘটে।ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সী নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান

চেঙ্গিস খান বিশ্বের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল কিন্তু চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে Read more

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ Read more

মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা
মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা

আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন Read more

সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ত্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন