১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত তালিকার এই গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১ হাজার ৭৫৭ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। ক-শ্রেণির (অতি গুরুতর আহত) ১০৯ জন, খ-শ্রেণির (গুরুতর আহত) ২১০ জন ও আট বিভাগে গ-শ্রেণির (আহত) ১,৪৩৮ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। গ-শ্রেণির মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, রংপুর বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, সিলেট বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩৬ জন এবং ঢাকা বিভাগের ৪০৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর ৭ (খ) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে এই গেজেট প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ নিয়ে মোট জুলাই যোদ্ধার সংখ্যা দাঁড়ালো ক-শ্রেণিতে ৬০২ জন, খ-শ্রেণিতে ১,১১৮ জন ও গ-শ্রেণিতে ১২,০৩৮ জন। এই সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, ক-শ্রেণির আহতরা এককালীন ৫ লাখ টাকা পাচ্ছেন। এরই মধ্যে তাদের ২ লাখ টাকা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও তারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। খ-শ্রেণির আহতরা এককালীন ৩ লাখ টাকা পাবেন। গত অর্থবছরে তাদের ১ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা চলতি অর্থবছরে দেওয়া হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন। গ-শ্রেণির আহতদের এককালীন ১ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। এর আগে, প্রথম ধাপে শহীদসহ তিন ক্যাটাগরি ১২,৮৭৭ জনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি
দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন ধর্ম উপদেষ্টা Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান
নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার Read more

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থার গুরুত্ব ও এই চিকিৎসা ব্যবস্থা প্রয়োগের বিভিন্ন খাত এবং  সেটি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উক্ত Read more

এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।সে সময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তাই পরীক্ষার সময়সূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন