হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মেটা এনেছে একটি নতুন সুবিধা। এর নাম ইনস্ট্যান্ট ট্রান্সলেশন বা তাৎক্ষণিক অনুবাদ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই অন্য ভাষায় লেখা বার্তা নিজেদের ভাষায় অনুবাদ করে বুঝতে পারবেন, তাও কোনো বাড়তি অ্যাপ ছাড়াই।প্রাথমিকভাবে এই সুবিধা মিলবে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায়। মেটা জানিয়েছে, ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করা হবে পর্যায়ক্রমে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এই ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা অক্ষুণ্ন রেখেই কাজ করবে।হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে চাইলে কোনো মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর স্ক্রিনে ‘Translate’ অপশন আসবে, সেখানে ক্লিক করে কাঙ্ক্ষিত ভাষা নির্বাচন করলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।এই অনুবাদের প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ফোনেই সম্পন্ন হবে। প্রাসঙ্গিক ভাষার ডেটা ফাইল আগে থেকেই ডিভাইসে ডাউনলোড হয়ে থাকবে, ফলে অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। এই অফলাইন প্রসেসিংয়ের কারণে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ সার্ভারে পাঠানো হয় না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষিতই থাকবে।হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অনুবাদ ফিচারটি শুধু ব্যক্তিগত বার্তা নয়, গ্রুপ চ্যাট, চ্যানেল আপডেটসহ সব ক্ষেত্রেই কাজ করবে। আলাদাভাবে কিছু সেটআপ করার প্রয়োজন নেই।অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও একটি সুবিধা থাকছে। এখন থেকে চাইলেই তারা পুরো চ্যাট থ্রেডের জন্য অটো-ট্রান্সলেশন চালু করতে পারবেন, যাতে প্রতিটি ইনকামিং মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যায়।বর্তমানে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হয়নি। ধাপে ধাপে এটি রোল আউট করা হচ্ছে, তাই কারো কারো ফোনে ফিচারটি এখনও না-ও আসতে পারে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো ডিভাইসে রিয়েল-টাইম অনুবাদে কিছুটা সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে ফিচারটি চালু করা হচ্ছে যাতে কর্মদক্ষতা ঠিক রাখা যায়।এটি এখন পর্যন্ত কেবল মোবাইল ব্যবহারকারীদের জন্যই চালু করা হয়েছে। ওয়েব বা ডেস্কটপ ভার্সনের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা আসেনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি
ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের Read more

মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক
মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক

মালয়েশিয়ার সেলায়াং হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অপারেশন থিয়েটারে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির Read more

নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন