জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না, তারাই রাজাকার নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে। নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।’বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমান।এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।’তিনি আরো বলেন, ‘আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না।সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে।’এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক দেব প্রসাদ মন্ডল, উপজেলা আমীর মোক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডলসহ প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার Read more

উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন Read more

জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত
ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত

ইরানি কুর্দস ফোর্সের ফিলিস্তিন অঞ্চলের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ জুন) কোম শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন