অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।মিজানুর রহমান আজহারীর ঘটনাটি সর্বপ্রথম ডেইলি মেইল প্রকাশ করেছে। যার অনলাইনে ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন। বাংলাদেশি এই বক্তা তার ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন, যার মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাত্রাবিরতি ছিল।জানা গেছে, মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।এদিকে, আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন।তিনি আরও দাবি করেন যে, ‘এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার’ জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে, তারাই এই রোগটি আবিষ্কার করেছে।এদিকে, লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।‘আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যোগাযোগ পেয়েছেন।’ তিনি বুধবার সিনেটে বলেন।তার বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছে এবং এটি ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিরা পানি তৈরির সহজ রেসিপি
জিরা পানি তৈরির সহজ রেসিপি

জিরা আমাদের রান্নার কাজে ব্যবহৃত অন্যতম মসলা। জিরা পানি পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে ও Read more

রাজধানীর বংশালে আগুন, নিহত ১
রাজধানীর বংশালে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের Read more

সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

ভোলার তজুমদ্দিনে যুবদল ও শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন