যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?’হাসনাত আরও লিখেছেন, ‘আওয়ামী দালালদের পক্ষে টকশো ও যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত— এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।’এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।এ ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির এই নেতা বলেন, ‘আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা
ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনালের অদূরে নদীর বালুর ডুবোচরে লঞ্চের ধাক্কা লেগে চার থেকে পাঁচজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা Read more

জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগীতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা Read more

হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড Read more

ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের Read more

বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচের শুরুতে যা ইঙ্গিত ছিল, শেষপর্যন্ত ফল দাঁড়াল তার একেবারে উল্টো। বল হাতে বাংলাদেশ ছন্দে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন