হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিংয়ের দাম একেকটি ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।সোমবার (৪ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে আববোট, বোস্টন, সায়েন্টিফিক এবং মেডিট্রনিক থেকে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।১১ ধরনের রিংয়ের মধ্যে মেডিট্রনিক কোম্পানির রিসোলেট অ্যানেক্স দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা। বোস্টন কোম্পানির প্রমাস অ্যালিটের ৭২ হাজার টাকা, প্রমাস প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সেনের্জারি ৯০ হাজার টাকা, সেনের্জারি শেইল্ডের দাম ধরা হয়েছে ৯০ হাজার, সেনের্জারি এক্সডির দাম ধরা হয়েছে এক লাখ টাকা।এছাড়া অ্যাববোট কোম্পানির অ্যাক্সজিন্সের প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা, অ্যাক্সজিন্স এক্সপিডিশনের দাম ধরা হয়েছে ৭১ হাজার টাকা, অ্যাজিন্স অ্যালফাইনের দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা, অ্যাক্সজিন্স সিয়ারার দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা এবং মেডিট্রনিকের ওনিক্স ট্রাকোরের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান
মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার (২৭ অক্টোবর) আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত Read more

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ছাড়াল ১০০
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ছাড়াল ১০০

পাকিস্তানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবদের জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে Read more

মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ
মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন