গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই প্রধান ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছে,‘আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’বিসিবিও এক বিবৃতিতে হাদির মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার
বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।বুধবার (০১ Read more

চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব Read more

চৌগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
চৌগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী আটক হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ Read more

উখিয়ায় ইয়াবাসহ আটক ২
উখিয়ায় ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।রবিবার (৬ জুলাই) দুপুরে Read more

লোহাগাড়ায় ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণ দাবি
লোহাগাড়ায় ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণ দাবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী বাজারের ইজারা বাতিল ও বাজারের জায়গা চিহ্নিত করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন