নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় দেয়ার অভিযোগে তাঁতী দলের সেই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়নের জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ছিলেন এবং তিনি একই ইউনিয়নের মজু মাঝি চেয়ারম্যান বাড়ির মো. জসিমের ছেলে।শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা তাঁতী দলের সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপু ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহবায়ক ইকবাল করিম সোহেল ও সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপুর স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সৈকতের দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হলো। একই সাথে হাতিয়া উপজেলা তাঁতী দল ইউনিয়ন পর্যায়ে কমিটি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হলো।জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে ১০টি ককটেলসহ নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও বেদন সম্পর্কে ফুফা-ভাগনে ছিলেন। বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।বহিষ্কৃত তাঁতী দল নেতা মোহাম্মদ সৈকত বলেন, ‘মূলত আমি একজন ব্যবসায়ী। এজন্য বাড়িতে তেমন থাকি না, বেশি সময় দোকানে থাকি। ঘটনার পর শুনেছি উনি ৭-৮ দিন আগে আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমাদের বাড়ির অন্য ঘরে বিয়ে করেন। ওই আওয়ামী লীগ নেতা আমাদের বাড়িতে অবস্থান করছেন, এটা আমরা কেউ জানতাম না। জানলে আমরা পুলিশকে অবহিত করতাম।’নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপু বলেছেন, ‘পলাতক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়িতে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় তাঁতী দল নেতা সৈকতকে পদ থেকে বহিষ্কার করা হয়। একই সাথে উপজেলা কমিটিকেও সতর্ক করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড

অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি এমন এক Read more

নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা Read more

হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) Read more

মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন