জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভায় এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।বক্তারা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু
গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে গুরুতর আহত দুই শিশুর একজন মারা গেছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত Read more

চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ
চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা চকবাজার থানার চন্দনপুরা শুক্রবার ভোরে পরিণত হয় আতঙ্কের জনপদে। ফজরের আজানের আগমুহূর্তে স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী, Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল পাঁচই জানুয়ারির নির্বাচন
ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল পাঁচই জানুয়ারির নির্বাচন

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল ২০১৪ সালে। নির্বাচনের দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন