চ্যাম্পিয়নস  লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডট। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ। একই সময়ে মাঠে নামছে বার্সেলোনা। বেলজিয়ামের ক্লাব ব্রুজের আতিথ্য নেবে হ্যান্সি ফ্লিকের দল। মাত্র দুই দিন আগে ম্যানচেস্টার সিটির কোচ কোচ পেপ গার্দিওলা দলটির ফরোয়ার্ড অ্যারলিং হল্যান্ডকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তুলনা করেছিলেন। এবার সেই হালান্ডের মুখোমুখি দাঁড়াবে জার্মান জায়ান্টরা।চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন সিটির স্ট্রাইকার অ্যারলিং হল্যান্ড। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৩ গোল করেছেন এই নরওয়েজিয়ান। চ্যাম্পিয়নস লিগের ৩ ম্যাচেও তার গোল সংখ্যা ৪ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে সিটির ৩১ গোলের ১৭টি এসেছে তার পা থেকে।এদিকে পিছিয়ে নেই বরুশিয়াও। চলতি চ্যাম্পিয়নস লিগে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা।জুভেন্টাসের সঙ্গে ৪-৪ ড্র করার পর অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এছাড়া এফসি কোপেনহেগেনকে ডেনমার্কে ৪-২ গোলে পরাজিত করেছে।   দলটির ফরোয়ার্ড জুব বেলিংহাম, ফেলিক্স এনমেচচা ও গুইরেসিরা দারুণ নজর করেছে ফুটবল ভক্তদের। তবে তাদের সামলাতে সিটির রক্ষণভাগকে ভালোই পরীক্ষা দিতে হবে। যদিও সিটি’র শিবিরে ইনজুরজনিত কোনো সমস্যা নেই। এই ম্যাচে পূর্ণ শক্তির দলই পাবেন পেপ গার্দিওলা। তাছাড়া সিটি ভক্তদের জন্য সুসংবাদ হতে পারে চোট থেকে ফিরেছেন দলের অন্যতম তারকা ফুটবলার রদ্রি। যদিও শুরুর একাদশে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে সিটির আক্রমণভাগকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বরুশিয়া ডর্টমুন্ড। এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন দলটির দুই ডিফেন্ডার নিকো শ্লোটারবেক ও নিকলাস সুলে। পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এগিয়ে থাকবে সিটিই। দুই দলের সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে সিটিজেনরা। বিপরীতে ডর্টমুন্ড জিতেছে এক ম্যাচ। অন্য ম্যাচটি হয়েছে ড্র। এছাড়া ইতিহাদ স্টেডিয়ামে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে কোনোবারই জয়ের মুখ দেখেনি ‘হলুদ পাখিরা’।   আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।আজ দুপুরে Read more

জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর, ব্যাংক হিসাব-সম্পত্তি অবমুক্তেও আদালতের ‘না’
জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর, ব্যাংক হিসাব-সম্পত্তি অবমুক্তেও আদালতের ‘না’

জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের Read more

ভিপি নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না
ভিপি নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না

গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। Read more

নির্বাচন বানচালে ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর
নির্বাচন বানচালে ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

নির্বাচন বানচালে অদৃশ্য শক্তি চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন