হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ইরানি ওই কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সৈন্যদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।ইরানের ওই কমান্ডার বলেন, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।• কেন হরমুজ প্রণালি এত গুরুত্বপূর্ণ?হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। এটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত উত্তেজনা কেন জেনে নেওয়া যাক…• বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধমনী : বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।• ভৌগোলিক অবস্থান : এর একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ।• বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব : ইরান যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম অকল্পনীয়ভাবে বৃদ্ধি ও বৈশ্বিক মন্দার কারণ হতে পারে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত

সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে নিয়েছে। আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে এরই মধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত Read more

নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট
নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের জেলা ও উপজেলা Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো Read more

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি Read more

ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী Read more

নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন
নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যানন বলেছেন, ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন