হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত ১১টায় নবীগঞ্জ উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইজাজুল মিয়া নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে ও ইমন মিয়া একই উপজেলার পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটরসাইকেল আরোহী ইজাজুল ও ইমন ঢাকা যাচ্ছিলেন। মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় পৌঁছে একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ইমন ঘটনাস্থলেই মারা যান এবং ইজাজুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকার ক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার পর যান চলাচল স্বাভাবিক করে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ Read more

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন সারাদেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে মৃদু Read more

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন

ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার Read more

বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি Read more

সিলেট টেস্টের চতুর্থ দিনেও খেলা শুরু হতে বিলম্ব
সিলেট টেস্টের চতুর্থ দিনেও খেলা শুরু হতে বিলম্ব

সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় গিয়েছিল বৃষ্টির কাছে। সীমিত খেলাতেও অবশ্য বাংলাদেশ দাপট দেখিয়েছে। জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের লাগামটাও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন