বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভীড় করছেন উৎসুক মানুষ।এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম জানান, হালকা বৃষ্টির সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল।পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখন্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ
নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ Read more

৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন
হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন

দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর কক্সবাজারে একটানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সেই সঙ্গে দেখা দিয়েছে Read more

ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী
ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী

সাম্প্রতিক সময়ে উত্থাপিত ধর্ষণের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান Read more

পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭
পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন