সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এই তথ্য পাওয়া গিয়েছে।নিহতরা হলেন- সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম। তার পাসপোর্ট নম্বর এ ১১৯৬৩৯৭৪ এবং গাজীপুর সদরের বাসিন্দা মফিজ উদ্দিন। তার পাসপোর্ট নম্বর – এ ০৮৪০৮৯১২।হজ অফিস সূত্র জানা যায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৭ বাংলাদেশি। এর মধ্যে পবিত্র মক্কায় ১০ জন ও পবিত্র মদিনায় ৭ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন মহিলা হজযাত্রী রয়েছেন।এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী।গতকাল রবিবার পর্যন্ত সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২৩২ জন। গতকাল রবিবার শেষ হয় চলতি বছরের হজ ফ্লাইট।হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।এইচএ চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় Read more

মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে Read more

ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম
ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম

জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও Read more

বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান
বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান

সিনেমা নিয়ে আমির খান যেমন খুঁতখুঁতে তেমনই নিজের ফিটনেস নিয়েও ভীষণ সচেতন থাকেন। তাই তো ভক্তদের চোখ ফাঁকি দিতে পারেননি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন