৬ মাসের ছুটিতে বাড়িতে এসেছিল প্রবাসী আল-আমিন।আগামীকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ছুটি কাটিয়ে পাড়ি দেবে প্রবাসে সে উপলক্ষ্যে বাড়িতে ছিল আত্মীয় স্বজনের সমাগম।আত্মীয়-স্বজনের আপ্যায়ন শেষে বুধবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় খড় আনতে গেলে,বজ্রপাতে নিহত হন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মোছা. সানজিদা বেগম৷বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে৷নিহত নারী ওয়ারুক গ্রামের খবির মিয়ার দ্বিতীয় ছেলে মো. আল আমিন হোসেনের স্ত্রী।শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব বিষয়টি নিশ্চিত করে বলেন,”আজ বিকেল সাড়ে চারটায় ওয়ারুকে একজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা  মহিলা বজ্রপাতে মৃত্যু হয়।বিষয়টি প্রশাসনকে অবহিত করি।”জানা যায়, বুধবার বিকেলে ওয়ারুক- মিরপুর গ্রামের সীমান্তবর্তী সৈয়দ আহাম্মদ এর বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ি ধানের খড়ের কাজ করার সময় বৃষ্টি শুরু হলে পুকুর পাড়ের গাছে বজ্রপাতের আঘাত লাগলে নিকটে থাকা সানজিদা বেগম ভয়ে আতঙ্কিত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে চিকিৎসার জন্য নিকটস্থ ডাক্তারের কাছে নিলে সেখানে তাকে মৃত ঘোষণা করে।শাশুড়ি একটু দূরে থাকায় তিনি বেচে যান। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরি বলেন,”প্রশাসন অবগত হওয়ার পরে ডিসি মহোদয়ের কাছে নিহতের পরিবারকে অনুদানের ব্যবস্থা করার জন্য ইতোমধ্যেই আবেদন করা হয়েছে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩ কোটি Read more

মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি
মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি

মেক্সিকোর উত্তরে চিহুয়াহুয়া প্রদেশের আভেন্দানোস গুহায় ২০১৬ সালের এক অবিশ্বাস্য আবিষ্কারে উত্তেজিত প্রত্নতাত্ত্বিক মহল। সেখানে উদ্ধার হয়েছে এক শিশুর কঙ্কাল, Read more

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির (গণতন্ত্রের) জন্য। এখন দেখতে পাচ্ছি, সারাদেশে মবোক্রেসির (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন