রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন। শিক্ষার্থীরা এই উদ্যোগকে “ষড়যন্ত্র” আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।রবিবার (১০ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের উচ্চশিক্ষা ও প্রশাসনিক কাঠামোয় একটি স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী শাখা। এর স্বাতন্ত্র্য কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। সাম্প্রতিক সময়ে একীভূতকরণের গুঞ্জন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন,১. রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য বজায় রাখা।২. অন্য কোনো বিভাগের অনধিকার চর্চা প্রতিরোধ।৩. বিষয়টি নিয়ে পিএসসি থেকে স্পষ্ট ও লিখিত বিবৃতি প্রদান।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫৮তম ব্যাচের শিক্ষার্থী জাকিয়া সুলতানা আঁখি বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কখনো এ ধরনের কিছু মেনে নেবে না। আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখব।”একই বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, “রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র ডিসিপ্লিন। বিসিএস শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একীভূতকরণ সম্পূর্ণ অযৌক্তিক।”শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

নান্দাইলে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠিত
নান্দাইলে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য নিশ্চিতে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিনামূল্যে ডায়াবেটিক স্বাস্থ্য পরিষেবা প্রদান Read more

প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন