স্পেনের রাজধানী মাদ্রিদের এক বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ভ্যালেকাস এলাকার ওই বারে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্ফোরণে “মিস টেসোরোস” নামের বারটির ব্যাপক ক্ষতি হয়েছে।এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পর বার ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।সূত্র: ডয়েচে ভেলেএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ Read more

আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) Read more

ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত "মিনি কক্সবাজার") ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন Read more

মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল
মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার Read more

বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ
বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন