স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে (১৮ আগস্ট) জারি হয়।এর আগে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নতুন এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের সবাই হবেন নির্দলীয়।বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে না। দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ আর থাকছে না। এতে প্রভাব বিস্তার হয় এই বিবেচনায় প্রতীক বাদ দেওয়া হয়েছে।’তিনি বলেন, ‘চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বিষয়টি জাতীয় ঐকমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলো একমত হলে আগে স্থানীয় নির্বাচন হতে পারে।’স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ। এরপর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হতে পারেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২০ বছরেও বয়স্ক ভাতা পায়নি মল্লিকা বানু
১২০ বছরেও বয়স্ক ভাতা পায়নি মল্লিকা বানু

একে একে ১২ যুগের বেশি সময় পার করে আসা শতবর্ষী বৃদ্ধা মল্লিকা বানু খাবারের অভাবে ছটফট করছেন। একবার খাবার খেলে Read more

সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র Read more

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু
বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) Read more

Godz Casino Game Catalog and Lobby Experience Player-Fit
Godz Casino Game Catalog and Lobby Experience Player-Fit

Godz Casino Game Catalog That Matches How You Like to Play Godz Casino stands out for how quickly you can Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ

টাঙ্গাইলের সখীপুর অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন