বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন মানুষ প্রথমবারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় ১৯ লাখ কোষ মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক নিয়ে সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যার মধ্যে অর্ধকোটিরও বেশি মানুষ মারা যান এবং আরও অর্ধকোটি মানুষ পঙ্গুত্ববরণ করেন। দুঃখজনক হলো, বিশ্বব্যাপী স্ট্রোকে মারা যাওয়া মানুষের দুই-তৃতীয়াংশই আমাদের মতো উন্নয়নশীল দেশে ঘটে। দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই ঘাতক ব্যাধি থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই।এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ২৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫। প্রতি বছর সাধারণ মানুষকে সচেতন করতে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্ট’। এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’।বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্ট্রোকের রোগীর জন্য প্রথম চার ঘণ্টা গোল্ডেন আওয়ার। ঐ সময়ের মধ্যে চিকিৎসা নিশ্চিত করতে পারলে ৮০ ভাগ রোগী সুস্থ হয়ে ওঠে। আমাদের দেশের প্রতি ছয় জনে এক জন স্ট্রোকে আক্রান্ত হয়। আর দেশে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ। বিপুল সংখ্যক এই রোগীর চিকিৎসায় প্রয়োজন ১ হাজার ৬০০ জন নিউরোসার্জন, দেশে আছেন মাত্র ২১২ জন নিউরোসার্জন।স্ট্রোক মৃত্যুর প্রধান একটি কারণ হলেও দেশে স্ট্রোক রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা অপ্রতুল। ঢাকাকেন্দ্রিক এই চিকিত্সাব্যবস্থা। রাজধানীর ঢামেক হাসপাতাল, বিএমইউ ও নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং পাঁচটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। এ ছাড়া আট বিভাগে আটটি স্ট্রোক সেন্টার চালুর কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। দেশে স্ট্রোকের চিকিৎসা অপ্রতুল হওয়ায় মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি বাড়ছে।ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিনস) সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী ইত্তেফাককে বলেন, ‘যদিও পঞ্চাশোর্ধ্ব মানুষের মধ্যে স্ট্রোকের হার বেশি, তবে ইদানীং তরুণদের মধ্যেও স্ট্রোকের প্রবণতা বাড়ছে। বিশ্বব্যাপী বাড়ছে ‘ইয়াং স্ট্রোক’। ৫০ বছর বয়সের নিচে স্ট্রোক হলে তাকে ‘ইয়াং স্ট্রোক’ বলা হয়। অনেকে অল্প বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন অতিরিক্ত ওজনের কারণে, কায়িক পরিশ্রম না করা, ইয়াংদের মধ্যে জাংক ফুড গ্রহণের প্রবণতা বেশি, এছাড়া কিছু ক্ষেত্রে তরুণরা মাদকাসক্ত হচ্ছে। এসব কারণে অতীতের তুলনায় ইদানীং তরুণদের মধ্যে স্ট্রোকের রোগী বেশি পাওয়া যাচ্ছে।’ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) স্ট্রোক ও ইন্টারভেনশনাল নিউরোলজি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, স্ট্রোকের আধুনিক চিকিৎসার অন্যতম প্রধান পদ্ধতি হলো আইভি থ্রোম্বোলাইসিস। এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করলে বলা যায়, মস্তিষ্কের রক্তনালিতে রক্তপিণ্ড তৈরি হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে মস্তিষ্কের অংশবিশেষ নষ্ট হয়ে যায়। ফলে মস্তিষ্কের ঐ অংশ কার্যক্ষমতা হারায়। এটাই ইস্কেমিক স্ট্রোক। মস্তিষ্কের রক্তনালিতে জমাট বাঁধা রক্তপিণ্ডক ওষুধের মাধ্যমে গলিয়ে দেয়া যায়। এতে করে বন্ধ রক্তনালি আবার চালু হয়। ফলে মস্তিষ্কের মৃতপ্রায় কোষগুলো রক্ষা পায়। সাধারণত স্ট্রোকে আক্রান্তের সাড়ে চার ঘণ্টার মধ্যে হাসপাতালে এলে এ চিকিৎসা পাওয়া সম্ভব। তবে দেশের সব হাসপাতালে এ চিকিৎসা পাওয়া যায় না। তাহলে কি স্ট্রোকের চিকিৎসা নাই? অবশ্যই চিকিৎসা আছে। তাকে মেকানিক্যাল থ্রোম্বেক্টমির চিকিৎসা দেওয়া যায়। এটি স্ট্রোকের একেবারে আধুনিক চিকিৎসা। এটা ছোটখাটো একটা অপারেশন। ক্যাথল্যাবে করা হয়। হার্ট অ্যাটাক হলে রোগীকে যেমন ক্যাথল্যাবে নিয়ে গিয়ে বন্ধ রক্তনালিতে স্ট্যান্ট বসিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়, তেমনিভাবে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করা হয়। মেশিনের সাহায্যে রক্তপিণ্ড টেনে বের করা হয়। এতে সফল না হলে একধরনের স্ট্যান্ট সূক্ষ্ম ক্যাথেটারের মধ্যে দিয়ে স্ট্যান্ট নিয়ে গিয়ে রক্তপিণ্ডের মধ্যে বসানো হয়। তিন-পাঁচ মিনিট পর স্ট্যান্ট বের করে আনা হয়। স্ট্যান্টের ফাঁকা জায়গায় রক্তপিণ্ড আটকে যায়। ফলে বন্ধ হওয়া রক্তনালি খুলে যায়। রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়।চিকিৎসক বলছেন, দেশেই হচ্ছে আধুনিক এই চিকিৎসা। একমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিনস) মেকানিক্যাল থ্রোম্বেক্টমি প্রতিনিয়ত হচ্ছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ, কল্যাণপুরে এ চিকিৎসা অল্পবিস্তর হচ্ছে।স্ট্রোক কী এবং ঝুঁকিতে কারা: বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালির রোগ। হঠাত্ করে মস্তিষ্কের রক্তসঞ্চালন বন্ধ হয়ে বা রক্তনালি ছিঁড়ে গিয়ে সাধারণত স্ট্রোক হয়ে থাকে। অনেকের ধারণা স্ট্রোক হার্টের রোগ। তারা ভুল করে রোগীকে হার্টের চিকিৎসকের কাছে নিয়ে যান। সাধারণত ৫০ ঊর্ধ্ব মানুষের মধ্যে স্ট্রোক হয় বেশি। এর বাইরেও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টরলের অধিক্য কিংবা যারা ধূমপান করেন, অ্যালকোহল পান করেন এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করেন, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ, অতিরিক্ত ওজন—এসব কারণের জন্য স্ট্রোক হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় Read more

মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে
বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি
ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন