দেশের সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না।উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনো পরীক্ষার মাধ্যমেই হতো।পরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি Read more

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল
ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল

বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার Read more

শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বুলবুল খান গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বুলবুল খান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে (৪৮) গ্রেফতার Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন