নওগাঁর নিয়ামতপুরে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি পঞ্চম শ্রেণির ছাত্রী মমতা (১১)। অবশেষে নিখোঁজের ৩ দিন পর তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাস্তার ধারের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মমতা উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গেল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মমতা। এরপর সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। নিখোঁজ হওয়ার ৩ দিন পর আজ বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা পাশের ডোবাতে মমতার পা দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তাকে হত্যা করে ডোবাতে ফেলে গেছে বলে দাবি করছেন নিহত ওই শিশুটির পরিবার।নিহত শিক্ষার্থী মমতার বাবা মিনহাজুল বলেন, গত বুধবার সে স্কুলে জুতা ফেলে এসেছিল। পরদিন সকালে সেই জুতা নিতে স্কুলে যায়। পরে পাশের ফুফুর বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে আজ তার লাশ পাওয়া গেল। এটি পরিকল্পিত হত্যা; আমার মেয়েকে কেউ মেরে ডোবাতে ফেলে গেছে। আমি এর প্রকৃত বিচার চাই।এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি পানিতে পড়ে মারা গেছে, এটা নিশ্চিত করা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও
সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও

ঢাকার বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে Read more

ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার সাপ কৃষকের আতঙ্ক
ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার সাপ কৃষকের আতঙ্ক

নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি লাঠি দিয়ে মেরে ফেলা হয়েছে। এমন Read more

এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ফের তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তাঁর পদত্যাগের দাবি Read more

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ
ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। নিউইয়র্কে বিশ্বের ১৫টি Read more

টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইল জেলায় দিনভর টানা বর্ষণে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার (১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে Read more

ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন