রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে।নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।নিহতের সহপাঠীরা বলছেন, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। একপর্যায় শাহরিয়ারকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।এদিকে ঘটনার পর শোকের ছায়া ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল-গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে পড়েন। এ সময় তারা ‘আমার ভাই মরল কেন/ প্রশাসন বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস/ উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ ক্যাম্পাস/ আমাদের অধিকার’ ইত্যাদি স্লোগান দেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (৬ জুলাই) নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে, রবিবার মোঃ তাসিন আহম্মেদ Read more

রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে Read more

পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার
পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার

কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের Read more

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শুক্রবার (১৫ আগস্ট) রাতে জেলার মধ্যনগর Read more

চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন
চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ক্লাস- পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন