সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছিল ভারত। নানা সমীকরণের পর সেমিফাইনালেও খেলা পড়ে এই দুই দলের। তবে গ্রুপপর্বের মতো এই পর্যায়ের ম্যাচটিতেও খেলতেঅস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স।ডব্লিউসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বুধবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেমিফাইনাল থেকে ভারত নিজেদের সরিয়ে নেওয়ায় সরাসরি ফাইনাল খেলবে পাকিস্তান। সেখানে তাদের মুখোমুখি হবে অন্য দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার কেউ। এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলে না ভারত। আইসিসি ও এসিসির টুর্নামেন্টে অবশ্য মুখোমুখি হয় দুই দল। তবে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। যেই উত্তাপ পড়ে ক্রীড়াঙ্গনেও। এর আগে, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অধিনায়ক যুবরাজ সিং, শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ভারত খেলোয়াড় চলমান রাজনৈতিক উত্তেজনা এবং জনসাধারণের অনুভূতির কারণে সেমিফাইনালে অংশগ্রহণ করতে অনিচ্ছুক।গত ২৭ জুলাই পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য সেমিফাইনালের বিষয়ে শিখর ধাওয়ানকে জিজ্ঞেস করেছিলেন এক ভক্ত। সেখানে স্পষ্টতই বিরক্ত হয়ে ধাওয়ান জবাব দিয়েছেন, ‘ভাই, তুমি এই প্রশ্নটা এখন ভুল জায়গায় জিজ্ঞাসা করছো। তোমার কি মনে হয় আমি উত্তর দেবো? তোমার এটা জিজ্ঞাসা করা উচিত নয়। আর যদি আমি আগে না খেলি, তাহলে এবারও খেলব না।’বেশ নাটকীয়ভাবেই সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তারা এক দুর্দান্ত ক্যামব্যাক করেছে। অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ১৭ রানে ২ উইকেট এবং দারুণ অর্ধশতক করে ভারতকে পাঁচ উইকেটের জয় এনে দেন। মাত্র ১৩.২ ওভারের মধ্যে পাওয়া এই জয়ের ফলে ভারত নেট রান রেটে ইংল্যান্ড চ্যাম্পিয়নদের ছাড়িয়ে চূড়ান্ত সেমিফাইনাল নিশ্চিত করে। আর টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ Read more

৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ

ছেলেকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়েও দেবে ভালো ঘরে। কিন্তু সব স্বপ্ন Read more

সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে Read more

মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স

মুস্তাফিজদের বিদায় করে আইপিএল প্লে-অফের টিকিট নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লি ক্যাপিটালস। ১৮১ রানের টার্গেট Read more

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন