আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আমরা এই অধিকারকে বাস্তবে রূপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।’ দ্বি রাষ্ট্র সমাধানের গতি ত্বরান্বিত করতে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তার অভিযোগ, ইসরাইল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। গাজার পরিস্থিতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে আলবানিজ বলেন, এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা না থাকা, গাজার সামরিকীকরণ এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। আলবানিজ বলেন, গত দুই সপ্তাহে তিনি এ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা’
পত্রিকা: ‘বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা’

আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে মার্কিন শুল্ক কমানো সম্ভব না হলে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা, টানা বর্ষণে Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ
বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেরুরচর ইউনিয়নের Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন