যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আলোচনায় আসা মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে সেদেশের পুলিশ।আটক মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের প্রভাবশালী নেতা। তার ভাইও নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।মিজানের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হাজারিচক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান চৌধুরী অনেক বছর আগে দেশে ছেড়েছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবাসী।আখতারের ওপর ডিম নিক্ষেপের পর ফেসবুকে ভিডিও আপলোড করে মিজানুর রহমান লিখেন, ‘খাইয়া দিছি টেরোরিস্ট আকতারকে।’আটক হওয়ার পরও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মিজানুর রহমান। বাংলাদেশ সময় বেলা ১২টার সময় তিনি ফেসবুকে লেখেন, ‘আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী। জয় বাংলা।’বিএনপির সমর্থক এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে চেয়েছেন। এরপর নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উদ্‌যাপন করছিলেন। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে। প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতারের ওপর ডিম নিক্ষেপ করে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম ছুড়ে মারার ঘটনায় ফেসবুক পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।তাসনিম জারা লেখেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ Read more

চট্টগ্রামে মোটরসাইকেলের সংঘর্ষে কাতার প্রবাসী নিহত
চট্টগ্রামে মোটরসাইকেলের সংঘর্ষে কাতার প্রবাসী নিহত

চট্টগ্রাম নগরীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক সাড়ে Read more

যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ
আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় Read more

ফতুল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা
ফতুল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে ইভান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার অক্টো Read more

যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন
যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন

কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দু’জনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন