বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো দল বা ব্যক্তিকে নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে তারা—এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যাকবসন বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তাদের প্রত্যাশা, আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। সেই নির্বাচনের মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে, যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান জানতেই নিয়মিত বৈঠক করে তারা। একইভাবে রাজনীতিবিদদের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কেও আলোচনা চালায়।জ্যাকবসন আরও বলেন, নির্বাচনের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র শুধু এ প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে।এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বৈঠকে সিইসি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল
যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল

শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। যমজ দুই ভাই বাইজিদ হাসান ও জিহাদ হাসান এসএসসি Read more

ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইবনে আব্বাস (রা:) কুরআন কোয়েস্ট কম্পিটিশন-২৫’ Read more

পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন
পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন