অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানের জাদুতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।দলের হয়ে অভিষেকেই জোড়া গোল করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মার্ক কক্সের শিষ্যরা।পুরো প্রথমার্ধজুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি বাংলাদেশ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে যুবারা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দলে নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। তার সঙ্গে ইব্রাহিম নেওয়াজ, মোরশেদ আলীরা পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।অনেক প্রচেষ্টার পর ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এ ফরোয়ার্ড।৬১ মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি। ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ শেখ সংগ্রামের বাড়ানো দারুণ এক লং পাস থেকে দুর্দান্ত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনান।বাকি সময় বলের দখল নিজেদের পায়ে রেখে পাকিস্তানকে নিজেদের অর্ধে ঢুকতেই দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। নির্ধারিত ৯০ মিনিটের পর ৭ মিনিট যোগ করা সময় দেওয়া হলেও ম্যাচে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারেনি পাকিস্তান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে Read more

ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’
‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’

পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলমান Read more

বাদ জুমা বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
বাদ জুমা বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে Read more

জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা
জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা

কমলাকৃতির সবুজ রঙের মসৃণ এ পেয়ারা দেখলেই বুঝা যায় চন্দনাইশের পেয়ারা। তুলনামূলক বিচি কম, মিষ্টি বেশি। কাঞ্চন জাতের এ পেয়ারা Read more

পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন
পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন