পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না থাকা এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।এসময় তারা বলেন, ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না, ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না। অজুহাতের সুযোগ নাই, অবকাঠামোগত উন্নতি চাই। এই ব্যর্থতার দায় কার কলেজ না সরকারের। সিএ নাই, রেজিস্টার নাই, ওয়ার্ড চালাবে কারা?মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হয়। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভূঁইয়া সহ কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলছেন, আমরা আমাদের দাবি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলেই অনির্দিষ্ট কালের কাষ বর্জন চলবে। এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হসপিটাল চালু করেছে। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক। স্বাস্থ্যমন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদের দুই দফা দাবি মেনে নিতে হবে। নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, একটি মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে শিক্ষার্থীরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাস, সার্জারির কাজ হয় না। সুনামগঞ্জ সদর হাসপাতালেও আমরা যেতে পারছি না। কারণ আমাদের ট্রান্সপোর্ট সুবিধা নেই। এছাড়াও সেখানেও আমাদের জন্য যথাযথ সুবিধা নেই। মেডিকেল ও ওয়ার্ডক্লাস ছাড়া কেউ ডাক্তার হলেও কোন ভ্যালু থাকবে না। আমাদের শিক্ষা জীবনের ক্ষতির দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। Read more

চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১
চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে Read more

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ Read more

টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন