সুদানের আল-ফাশেরের কাছে শরণার্থীশিবির জমজম ও আবু শোরুকে দুই দিন ধরে ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ ত্রাণকর্মীও রয়েছেন। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়ক ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি বলেছেন, এটি একটি সংঘবদ্ধ সহিংসতা, যেখানে দুর্ভিক্ষপীড়িত বেসামরিক লোকজন ও মানবিক কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৫ লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়তে পারেন বলে সতর্ক করেছেন তিনি।এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো আরএসএফ কমান্ডার মোহাম্মেদ হামদান দাগালোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে।সুদানের ডাক্তার্স ইউনিয়ন ও রিলিফ ইন্টারন্যাশনালের বিবৃতি মতে, নিহতদের মধ্যে রয়েছেন জমজম ক্যাম্প হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ বাবাকের ইদ্রিস এবং রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ। এছাড়াও অন্য ৭ সহকর্মী মধ্যে রয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মী ও লজিস্টিক স্টাফ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় নারী নিহত, স্বামী আহত
নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় নারী নিহত, স্বামী আহত

নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় বিভাটেকে থাকা এক নারী যাত্রী নিহত ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (১৩ জুন) সকাল Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’

দায়িত্ব নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারকে; ঠান্ডায় মানুষের দুর্ভোগ Read more

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক Read more

সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রের মুখে একজনকে জিম্মি করে দুটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার Read more

১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন