চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।রবিবার (১৫ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাস দমনে যুবদলের নেতাকর্মীরা নৈতিক সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এতে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে তারা দাবি করেন।বক্তারা অভিযোগ করেন, ওই ঘটনার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গণমাধ্যমে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা তারা রাজনৈতিক হয়রানি বলে উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রকৃত অপরাধীদের আড়াল করতে কিছু অসাধু কর্মকর্তা নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়াচ্ছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান নেতারা।এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. ইসমাইল হোসেন, মো. খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক মো. কোরান আলী সাহেদ, তাঁতীদলের সভাপতি এস. এম. লোকমান হাকিম, মোহাম্মদ জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দীন, মো. সাহাব উদ্দিন (রাজু), মো. সাইফু উদ্দিন, মো. আনোয়ার হোসেন ও মো. মঞ্জুসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “অস্ত্র উদ্ধারের ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি মামলায় রোকন বাহিনীর প্রধান রোকনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।পুলিশ সূত্র আরও জানায়, জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ি জমি নিয়ে বিভিন্ন সশস্ত্র বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিনের বিরুদ্ধে ২১টি এবং রোকনের বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ
নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেতে পড়েছিল আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ।শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির Read more

বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল
বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো Read more

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে
মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন