সিলেটে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ শুরু হচ্ছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি সংস্কৃতি পরিষদ এই আয়োজন করেছে। রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হবে। এই উৎসব পালনের অংশ হিসেবে প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। উৎসবে হাছন রাজার জীবন, দর্শন ও লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও আবৃত্তি এবং এর পাশাপাশি বিশেষভাবে পরিবেশিত হবে হাছন রাজার গান। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী জানান, সূফী কবি হাছন রাজার জন্মদিন আজ ২১ শে ডিসেম্বর। অহিংস, বুদ্ধিবৃত্তিক, স্রষ্টা ও পরকালকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক— এই লক্ষ্যে বাংলার চিরায়ত সূফীবাদী সংষ্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সিলেটের আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ এই উৎসবে যোগ দেবেন। উৎসবটিকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। ডা. জহিরুল ইসলাম অচিনপুরী আরও বলেন, পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ২০ ডিসেম্বর শনিবার থেকে ‘হাছনরাজা লোক উৎসব- ২০২৫’ শুরু করার কথা ছিল। কিন্তু শহীদ ওসমান হাদীর মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসকে সম্মান জানিয়ে আজ ২১ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে 'মব' সৃষ্টি করে হত্যার Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন