মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার (১৮)। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দুই বছরের নিচে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে হঠাৎ দেখি আমার ছেলের বউ বমি করছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষপান করেছে, ছেলে বাসায় গিয়ে বোতলের অবশিষ্ট বিষ পান করে। কী কারণে তারা এমন করল, বলতে পারছি না, তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা পারিবারিক ফেসাদ ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।’সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের জেরেই বিষপান করে এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’এসআরমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার (১৮)। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দুই বছরের নিচে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে হঠাৎ দেখি আমার ছেলের বউ বমি করছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষপান করেছে, ছেলে বাসায় গিয়ে বোতলের অবশিষ্ট বিষ পান করে। কী কারণে তারা এমন করল, বলতে পারছি না, তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা পারিবারিক ফেসাদ ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।’সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের জেরেই বিষপান করে এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ Read more

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা
হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে, হজযাত্রীদের ফিরতি যাত্রাসহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের Read more

আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম
আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রসেনার ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের Read more

সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর রতন (৩৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি ইয়ানুছ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা Read more

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন। বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন