মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী ২ নম্বর সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিব সিকদারের ছেলে রবিন শিকদার (৩০), রাজানগর গ্রামের জগদীশ মন্ডলের ছেলে কমল মন্ডল (৫০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলী গ্রামের আব্দুল ছবর মিয়ার ছেলে দুলাল মিয়া (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনিবাস (আব্দুলপুর মিনি বাস) ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোচালকের অসাবধানতাই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাশনের পৌর সদরে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল দিয়ে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবরদখল করে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন