উৎসব মুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে গতকাল ২ জন প্রার্থী ও আজ ১১ জন প্রার্থী দাখিল করেন।আজ সোমবার ২৯ শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর কার্যালয়ের সামনে সকাল থেকেই বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা ভিড় করতে থাকেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম‌এ মুহিত (ধানের শীষ) দলীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান (দাড়িপাল্লা) দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।আরো যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, এনসিপি মনোনীত প্রার্থী এস‌এম সাইফ মোস্তাফিজ (শাপলা করি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত এড. আনোয়ার হোসেন (মই ), এবি পার্টি মনোনীত আবু জাফর মো: আনোয়ারুস সাদাত টুটুল (ঈগল ), জেএসডি মনোনীত প্রার্থী ইলোরা খাতুন (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মিসবাহ উদ্দিন (হাতপাখা), আমজনতা দল মনোনীত আসাদুল হক (প্রজাপতি), ইসলামী ঐক্যফ্রন্ট মনোনীত মোশারফ হোসেন (মোমবাতি) , বিএনপি নেতা শফিকুল ইসলাম, ওয়াসেক ইকবাল খান মজলিশ ও স্বতন্ত্র প্রার্থী এড.হুমায়ুন কবীর সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীদের সাথে নিজ নিজ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও জাতীয় পার্টির পক্ষে মোক্তার হোসেন (লাঙল) সিরাজগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ
জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ

জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা
ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নরসুন্দরদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে Read more

গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু
গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেয়ার পরই মুখ খেলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন